শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু

মসজিদে নববীতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে হাফেজদের জন্য শুরু হতে যাচ্ছে নতুন কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি। আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর থেকে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

হিফজ করা কুরআন আরও ভালোভাবে ঝালাই ও পুনরালোচনার সুযোগ দিতে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য তিনটি পৃথক ধারা রাখা হয়েছে। হাফেজরা তাদের সুবিধা ও প্রস্তুতি অনুযায়ী পুরো কুরআন, ২০ পারা অথবা ১০ পারার যেকোনো একটি ধারায় অংশ নিতে পারবেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তিনটি ট্র্যাকের যেকোনো একটি বেছে নিতে পারবেন— পুরো ৩০ পারা কুরআন; ২০ পারা কুরআন; ১০ পারা কুরআন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচিতে পুরুষ ও নারী—উভয়েই অংশ নিতে পারবেন। তবে এটি সম্পূর্ণভাবে সশরীরে অনুষ্ঠিত হবে; অনলাইনে অংশগ্রহণের কোনো সুযোগ থাকছে না।

কর্মসূচিতে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত নিয়মে আয়োজকদের ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ