বাবরি মসজিদ রায় ও ‘প্লেসেস অব ওয়ারশিপ অ্যাক্ট-১৯৯১’ নিয়ে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাবরি মসজিদ নির্মাণে কোনো মন্দির ভাঙার চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে ভারতের ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় সম্প্রীতি ও সাংবিধানিক ভারসাম্য রক্ষায় ‘প্লেসেস অব ওয়ারশিপ অ্যাক্ট-১৯৯১’ কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৬ মে) নয়া দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ার ডেপুটি স্পিকার হলে জমিয়তে উলামায়ে হিন্দের অধীনস্থ সংস্থা ‘জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট অব মাইনরিটিজ’ এবং সাউথ এশিয়ান মাইনরিটিজ লইয়ার্স অ্যাসোসিয়েশন (সামলা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মাহমুদ আসাদ মাদানি। এতে দেশটির খ্যাতিমান সিনিয়র আইনজীবà
