বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১০ জুন) রাতে তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামী ছিলেন দ্বীনি শিক্ষা, সমাজসেবা ও সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ আলেমকে হারিয়েছে।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।

প্রতিনিধি/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ