বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

মুস্তাফা জামান আব্বাসীর ইন্তিকালে জামায়াতে শোক প্রকাশ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী, ভাওয়াইয়া গানের পুরোধা, গবেষক, লেখক জনাব মুস্তাফা জামান আব্বাসী এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১০ মে এক শোকবাণী প্রদান করেছেন।

শোক বিবৃতিতে তিনি বলেন, ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী জনাব মুস্তাফা জামান আব্বাসী দীর্ঘ দিন ধরে বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ১০ মে শনিবার ভোরে তিনি বনানীর একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীরে শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, মোস্তফা জামান আব্বাসী উপমহাদের বিশিষ্ট সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁদের পরিবারের বিরাট অবদান রয়েছে। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন পল্লীগীতির কিংবদন্তি শিল্পী। সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ছিলেন জনাব মোস্তফা জামান আব্বাসীর ভাই। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ