সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভালোবাসায় ঘেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| নাজমুল হুদা মজনু ||

এই দুনিয়ার হাট বাজারে পসরা শত শত
সস্তা সদাই খোঁজে মানুষ নিজ খুশি মতো।
দামের মাপে মেপে জটিল এই চলার পথ,
দুঃখ শোকে ডুবে থাকে হারিয়ে মনোরথ।

হিসাব-নিকাশ মেলাতে ফুরায় সব আলো,
আসল রত্ন না চিনে ভাবে মন্দটাই ভালো।
রঙিন কাচের টুকরো দেখে মনে হয় হীরে
মরীচিকার পিছে ছুটে হারিয়ে যায় ভিড়ে।

দরিয়ার ঢেউ মুছে দেয় যে সৈকতের দাগ
ওপারেতে যেতে হবে সত্যি কথা শত  ভাগ
কামনা বাসনায় বহু পাপ হয়েছে তো জমা
সান্ত্বনা তাপিত হৃদয় তাওবায় মেলে ক্ষমা।

ক্ষণিকের মেকির মেলায় অমূল্য ধন কাড়ায়
স্বচ্ছ চোখ ধোঁয়াটে যে আঁধার রাত্রি বাড়ায়।
হাটের কেনা-বেচা শেষে খালি হাতেই ফেরা,
শুধু আল্লাহর দয়ায় প্রাণ ভালোবাসায় ঘেরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ