বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


কাম্য কুরআনি বিধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| নাজমুল হুদা মজনু ||

রাজধানী ঢাকা শহরে 
নামীদামি গাড়ি বহরে। 
ছুটছে কত‌ই মানুষ
উড়ছে টাকার ফানুস।

নাচগান রেস্তোরাঁ বারে
মাতে মাদক কারবারে।
আকাশচুম্বী দালানেতে
ব্যস্ত চোরাচালানেতে।

চলছে অসৎ রাজনীতি 
হারিয়ে গেছে সম্প্রীতি।
ফি বছর বাজেট পাস 
ফুটপাথে জিন্দা লাশ।

আজব জাতীয় সংসদ 
হালাল হয়ে যায় মদ।
চাই সত্যের প্রতিনিধি 
কাম্য কুরআনি বিধি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ