সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিশ্বনন্দিত ওয়ায়েজ ও মুফাসসিরে কুরআন আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ.-এর স্মরণে প্রকাশিত হতে যাচ্ছে একটি বিশেষ স্মারকগ্রন্থ। হুমায়ুন আইয়ুবের সম্পাদনায় স্মারকগ্রন্থটির প্রকাশনা কার্যক্রম পরিচালনা করছে আওয়ার ইসলাম টিম।

এই স্মারকগ্রন্থে গুণী এই আলেমের জীবন, কর্ম, দাওয়াতি অবদান ও ব্যক্তিত্ব নিয়ে লেখার সুযোগ থাকছে আগ্রহী লেখকদের জন্য।

আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ.-কে নিয়ে স্মৃতিগদ্য, মূল্যায়নধর্মী ফিচার ও প্রবন্ধ পাঠাতে পারবেন আগ্রহীরা। নির্বাচিত লেখাগুলো স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।

লেখা পাঠাতে যোগাযোগ করুন আওয়ার ইসলাম টিমের ই-মেইলে। ই-মেইল: newsourislam24@gmail.com

স্মারকগ্রন্থটির সার্বিক ব্যবস্থাপনায় আনছারী রহ. প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া বেড়তলা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

প্রসঙ্গত, দেশে বিদেশে ব্যাপক আলোচিত ও খ্যাতিমান ওয়ায়েজ ছিলেন আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ.। তাঁর তাফসিরুল কুরআন মাহফিল আলেম-উলামা ও সাধারণ মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য ছিল। এছাড়াও দীনের বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশিষ্ট এই আলেম ২০২০ সালে করোনা মহামারির শুরুর দিকে ইন্তেকাল করেন। ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে সব ধরনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তখন লাখ লাখ মানুষ সমবেত হয়েছিলেন তাঁর জানাজায়। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল তখন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ