সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

আমাদের জীবনে নবীজি—গল্পের শেষ, শিক্ষার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গতকাল নবীজির অসুস্থতা ও বিদায়ের গল্পে সবাই কেঁদেছে। তাদের সাথে আকাশটাও যেন কেঁদেছিল। আজও সবার মনটা খারাপ হয়ে আছে। গল্পের আসরে উপস্থিত হয়ে সবাই মনমরা হয়ে বসে আছে।

দাদা নাতি-নাতনিদের ডেকে বললেন, আজ আমাদের গল্পের শেষ দিন।

এক নাতনি ধীরে বলল, দাদা, তাহলে কি আর গল্প থাকবে না?

দাদা স্নেহভরে বললেন, গল্প শেষ হবে, কিন্তু শিক্ষা কখনো শেষ হবে না।

দাদা বললেন, আমরা এতদিন নবীজির জীবনের কত ঘটনা শুনলাম। কিন্তু তাঁর জীবন শুধু ইতিহাস নয়, আমাদের প্রতিদিনের পথচলার আলো। তিনি আমাদের শিখিয়েছেন সত্য কথা বলতে, আমানত রক্ষা করতে, ধৈর্য ধরতে, মানুষকে ক্ষমা করতে, ন্যায়ের পথে থাকতে, দয়ালু হতে এবং সব অবস্থায় আল্লাহর ওপর ভরসা করতে।

দাদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ পৃথিবীতে মিথ্যা, অন্যায়, হিংসা আর স্বার্থপরতা অনেক বেড়ে গেছে। এমন সময় নবীজির জীবনই আমাদের সবচেয়ে উজ্জ্বল পথপ্রদর্শক। যদি আমরা তাঁর আদর্শ অনুসরণ করি, তাহলে আমাদের পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে।

দাদা নাতিনাতনিদেরকে স্নেহভরা কণ্ঠে  বললেন, আজ থেকে তোমাদের একটি প্রতিজ্ঞা করতে হবে। প্রতিদিন একটি হলেও নবীজির সুন্নাহ অনুসরণ করবে, মানুষকে ভালোবাসবে, সত্য কথা বলবে এবং তাঁর শিক্ষা অন্যদের কাছেও পৌঁছে দেবে।

নাতি-নাতনিরা একসঙ্গে বলল, ইনশাআল্লাহ, দাদা।

দাদা আকাশের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, নবী জীবনের গল্প এখানেই শেষ। কিন্তু তোমাদের জীবনের নতুন অধ্যায় আজ থেকেই শুরু। নবীজির জীবন শুধু পড়া আর শোনার জন্য নয়, নিজের জীবনে ধারণ করার জন্য।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর প্রিয় হাবিব মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আদর্শ অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন।

নাতিনাতনিরা একসাথে বলে ওঠল, আমীন!

 

গল্পে গল্পে প্রিয় নবীজি (পর্ব: ২৯)

লেখক: আকিদুল ইসলাম সাদী

—সমাপ্ত—

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ