শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮


একদিন পেছাল ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

অনিবার্য কারণে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন একদিন পেছানো হয়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় পবিত্র কুরআন, হাদিস, সীরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বিভিন্ন গ্রন্থ পাওয়া যাবে।

আয়োজকদের আশা, এ বইমেলার মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ