|| নাজমুল হুদা মজনু ||
কবি একটা মাটির কলস
আধার ঠাণ্ডা পানির
পিপাসিতের তৃষ্ণা মিটায়
কখনো ফুলদানির।
বুকের ভেতর ধারণ করা
রঙিন কারুকাজে
কণ্ঠজুড়ে লতা পাতা
লাজুক বধূর সাজে।
নিপুণ হাতের তৈরি করা
নানান রঙের মেলা
জীবনটা যে ঠুনকো তার
সয় না অবহেলা।
আদর সোহাগ প্রত্যাশী
হৃদয় জুড়ে আশা
নিজেকে সে বিলিয়ে দেয়
পায় না ভালোবাসা।
আইও/