বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ শহরে আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইশকে নাবি মেহফিল’। সিরাতচর্চা ও গবেষণার প্রতিষ্ঠান সীরাতকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নাশীদ পরিবেশন করবেন দেশের জনপ্রিয় দুই শিল্পী।

বাদ মাগরিব ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী স্কুলের বিপরীতে অবস্থিত এরাবিয়ান নাইটস (ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট)-এ এই মেহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে নাশীদ পরিবেশন করবেন দেশের জনপ্রিয় নাশীদশিল্পী ও কলরবের সদস্য তাওহীদ জামিল এবং গজল একাডেমির পরিচালক কাজী মাশকুর এলাহী।

সিরাতকেন্দ্রিক এ আয়োজনে নাশীদ পরিবেশনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য রাতের খাবারেরও ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ডেলিগেট ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে আসন সংখ্যা সীমিত। মাত্র ৬০টি আসনের ব্যবস্থা থাকায় আগ্রহীদের দ্রুত ডেলিগেট ফি পাঠিয়ে আসন নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

ডেলিগেট ফি ও যোগাযোগ: বিকাশ: ০১৭৯৫-০১৮৬৬৭, ০১৮৮২-৯১২৩১৯, ০১৯১৮-৫৭৩৯২৮।

আয়োজকরা জানান, অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে সিটি বাজার ও শেখ এন্টারপ্রাইজ। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্টার ভিউ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ