বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত

একুশে বইমেলায় ‘উদয়ন’ পত্রিকার মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উদয়ন পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) অমর একুশে বইমেলা প্রাঙ্গণে অতিথি, শুভাকাঙ্ক্ষী ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উদয়ন পত্রিকার লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা জ্ঞানচর্চা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

উদয়ন পত্রিকার সহ-সম্পাদক ফজলে রাব্বী ও এহসান সাজিদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা জুবায়ের রশীদ, মাওলানা আবু নাইম ফয়জুল্লাহ, মাওলানা রায়হান রাশেদ, মাওলানা কামাল উদ্দীন, নকীব মাহমুদ, মাওলানা সাইদ আবরার নদবী, আশরাফুল ইসলাম সাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল সংসদের পাঠকক্ষ সম্পাদক ওয়াসির আল মাসতুর, আমীরুল ইসলাম ফুয়াদসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ