বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত

মাওলানা জুবাইর আহমদ আশরাফ রহ. স্মরণসংখ্যা করছে লেখকপত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলা সাহিত্যের একনিষ্ঠ সাধক, বিশিষ্ট আলেম লেখক মাওলানা জুবাইর আহমদ আশরাফ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। তিনি নিছক আলেমদের মধ্যেই নয়, সমসাময়িক বাংলা সাহিত্যেও একজন উল্লেখযোগ্য লেখক ছিলেন। পাঠের গভীরতা এবং সাধনার বিস্তৃতির দিক থেকে তাঁর সমপর্যায়ের লেখক খুব কমই আছেন। প্রচণ্ড মেধাবী এই আলেম বাংলা ভাষা বিজ্ঞানী ড. দীন মুহম্মদের সান্নিধ্যে থেকে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করেছেন। ফলে তাঁর পাণ্ডিত্য ছিল ঈর্ষণীয়। 

খ্যাতিমান এই লেখকের ওপর একটি স্মরণসংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছে লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত ত্রৈমাসিক সাময়িকী লেখকপত্র। লেখকপত্রের ২৮তম (এপ্রিল-জুন-২০২৬) সংখ্যাটিই হবে ‘জুবাইর আহমদ আশরাফ সংখ্যা’। 

সেই সংখ্যায় লেখা আহ্বান করা হয়েছে। লেখা যথাসম্ভব সংক্ষিপ্ত, পরিশীলিত ও বাহুল্য বর্জিত হতে হবে।

লেখালেখিসংক্রান্ত ব্যক্তিগত স্মৃতি, তাঁর সাহিত্য সাধনার নানা দিক থাকতে পারে সেই লেখায়। লেখা অবশ্যই ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পাঠাতে হবে। লেখা পাঠাতে হবে lekhokpotra@gmail.com মেইলে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ০১৭১৮৭৬১৮৭৮ নাম্বারে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ