বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

চবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের পাঠাগার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পাঠাগার চালু করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের যাত্রী ছাউনী সংলগ্ন ভবনে এটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, 'বিশ্ববিদ্যালয় কেবল সনদ অর্জনের স্থান নয়; এটি চিন্তা, গবেষণা ও মানবিক বোধ তৈরির ক্ষেত্র। একটি পাঠাগার শিক্ষার্থীদের আত্মোন্নয়ন, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিআরএফ ইয়ুথ ক্লাবের এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলবে এবং জ্ঞানচর্চার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। আমি আশা করি, এই পাঠাগার ভবিষ্যতে গবেষণা ও বুদ্ধিবৃত্তিক চর্চার একটি প্রাণকেন্দ্রে পরিণত হবে।'

এ সময় বিআরএফ ইয়ুথ ক্লাবের সংগঠক এসএম শিহাব বলেন, 'বিআরএফ ইয়ুথ ক্লাব কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য পাঠাগার খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আমরা পাঠাগারের কার্যক্রম শুরু করলাম। সদস্য হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠাগার থেকে বই নিয়ে পড়তে পারবেন৷'

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের নিয়ে রক্তদান, জনস্বাস্থ্য, পরিবেশ, পাঠচক্র, সেবা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ