বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

হাদিদের রক্তেই ইতিহাস লেখা হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||জিয়া হক||

ফুল কাঁদে পাখি কাঁদে কাঁদে দিল মনটা

জগতের সব কাঁদে— বিদায়ের ক্ষণটা

রোদ কাঁদে মেঘ কাঁদে কাঁদে ঝড়-বৃষ্টি

কাঁদে দুই জাহানের মাখলুক সৃষ্টি!

বুক ফেটে যায় মা গো কী হয়েছে বুঝি না

হারিয়েছে কী আমার, আমার কী খুঁজি না

খুঁজে খুঁজে হয়রান কিছু নেই— শূন্য

কেন খোদা হলে তুমি এত মনঃক্ষুণ্ন!

কেঁদে যায় কবিতার সুর-তাল ছন্দ

আকাশে বাতাসে কাঁদে ভালোবাসা দ্বন্দ্ব

কাঁদে সাত আসমান কাঁদে হুর পরিও

কাঁদে হাউমাউ করে সময়ের ঘড়িও।

ঝর্নার ধারা কাঁদে, কাঁদে নীল পাহাড়ও

কাঁদে রূপ ঋতুরাজ বসন্ত বাহারও

কাঁদে শীত গ্রীষ্মের ফুলপাখি সব তো

বুক ভেসে যায়, চোখে জল টপাটপ তো।

দেশ-জাতি বুঝে গেছে কান্নার মানে কী

অদ্ভুত আঁধারের ফিউচার পানে কী

হাজার বছর যাবে এই নেতা পাবো না

মাটির মানুষ হাদি একবার ভাবো না।

জনতার কাতারেই মিশে যাওয়া স্বভাবে

বাঁচবো কী বুকে নিয়ে মহাবীর অভাবে

হারিয়েছি আমাদের মহাকাল-রত্ন

ভুলে ভুলে বুঝি নাই আজাদির যত্ন!

ফুল ফুটে ঝরে যায়, ঝরে যায় গন্ধ

নিয়তির ইতিহাস মায়াহীন— মন্দ

সাহারায় ঝর্নার ধারা কেন ছোটে না

মন-দিল কেঁদে যায় কেন বুঝে ওঠে না।

আমাদের শরিয়ত আমাদের তিতুমির

শাহাদার সুধাতেই আজকের জিতু বীর

এই বীর আমাদের ওসমান হাদি যে

ষোলো কোটি মানুষের সকলেই কাঁদি যে।

কেঁদে কেঁদে হয়রান কেউ আর হোস নে

শোক হোক শক্তি, শেরে আলি জোস নে

এই দেশ এই মাটি শহিদেই উর্বর

হা*দিদের অনুসারি অবিনাশী দুর্মর।

ওসমান হাদিরাই সাহসের সূর্য

মাহদি আসেন ওই বাজে রণতূর্য

আজাদির জজবায় বিজয়ের সূচনা

শহিদের কাফেলার কেউ চোখ মুছো না।

হাদি হোক আমাদের চেতনার বাতিঘর

হাদির আদর্শ-ই চিরকাল সাথি কর

হাদিদের রক্তেই ইতিহাস লেখা হয়

আজাদির চশমায় মহাকাল দেখা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ