বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

জামিয়া আশরাফিয়ার ফুজালা সম্মেলন বৃহস্পতিবার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন সাবের আলী

জামিয়া আশরাফিয়া (মাদরাসা) শান্তিধারা, সাইনবোর্ড, ফতুল্লা, নারায়ণগঞ্জ-এর কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন ‘আবনাউল আশরাফিয়া’র ১১ তম পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে বিকেল পর্যন্ত।

এবারের পুরো আয়োজন অনুষ্ঠিত হবে হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর আজাল্লে খলিফা মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ.-এর আজীবন লালিত স্বপ্নের নির্মিতব্য মসজিদুল আশরাফিয়াতে। সকল আবনাকে একসঙ্গে নিয়ে সেখানে দোয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন জামিয়ার মুহতারাম আসাতিজায়ে কেরাম।

এর পরদিন ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেল থেকে জামিয়ার ইসলাহি মাহফিল, পুরস্কার বিতরণ ও দস্তারবন্দী ইত্যাদি আয়োজনগুলো অনুষ্ঠিত হবে। উক্ত ইসলাহি মাহফিলে জামিয়ার মুহতামিম ও মুতাওয়াল্লি আল্লামা মুফতি মুফিজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে নসিহত পেশ করবেন - তরজুমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতি আবু সাঈদ ও মুফতি জিয়াউল হক মজুমদার প্রমুখ।

ফুজালা সম্মেলন ও ইসলাহি মাহফিল সফল করার জন্য দীন প্রিয় তাওহীদি জনতা ও জামিয়ার প্রাক্তণ সকল ছাত্রকে শতভাগ উপস্থিতি এবং দোয়ার অনুরোধ করেছেন জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি মুফিজুল ইসলাম।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ