বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

 মাদরাসা দারুর রাশাদে ইসলামি সাহিত্য সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

.

রাজধানীর শীর্ষস্থানীয় দীনি বিদ্যাপীঠ মিরপুরের মাদরাসা দারুর রাশাদের অধীনে পরিচালিত সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এডুকেশন সেন্টারের ব্যবস্থাপনায় ইসলামি সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদরাসার পাঠাগারে এই সেমিনারের আয়োজন করা হয়।

মাদরাসা দারুর রাশাদের মুহতামিম, বিশিষ্ট লেখক এবং সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর খলিফা মাওলানা মুহাম্মাদ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও মুহাদ্দিস মাওলানা লিয়াকত আলী।

মাওলানা এনামুল করীম ইমামের উপস্থাপনায় সেমিনারে আলোচনা করেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর, মুনীরুল ইসলাম, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, আলী হাসান তৈয়ব, রায়হান মুহাম্মদ ইবরাহীম।

আরও উপস্থিত ছিলেন কামালুদ্দীন ফারুকী, ইহতিশামুল হক, আবুল কালাম আনছারী, মিযানুর রহমান জামীল, সাঈদ ওসমান, কাজী সিকান্দার, আবু নাঈম ফয়জুল্লাহ, আনোয়ার মাহমুদ, আবু সাঈদসহ অর্ধশতাধিক লেখক, সাংবাদিক, কবি ও ছড়াকার।

মুখ্য আলোচকের আলোচনায় মাওলানা লিয়াকত আলী কল্যাণমুখী সাহিত্য সাধনার ওপর জোর দেন। আধুনিক ভাষা চর্চা ও সাহিত্য রচনায় আলেমদের আরও বেশি মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। যেকোনো লেখা যেন পাঠকের হৃদয়কে স্পর্শ করে সেভাবে লিখতে তিনি পরামর্শ দেন।

সভাপতির আলোচনা মাওলানা মুহাম্মদ সালমান মুজাহিদে আযম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. এবং সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর মতো দরদি অন্তর নিয়ে তরুণদের লেখালেখিতে মনোনিবেশ করার তাগিদ দেন।

এ সময় তিনি দারুর রাশাদের ইদারাতুল মাআরিফ তথা সাহিত্য সাংবাদিকতা বিভাগকে আরও জোরদার করার ঘোষণার পাশাপাশি এই আন্দোলনকে স্থায়ী রূপ দিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মতো প্রতিষ্ঠানকে মহতি এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বেফাকের কাছে এই দাবি নিয়ে হাজির হতে তিনি তরুণদের পরামর্শ দেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ