বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

কামরাঙ্গীরচর সাহিত্য ফোরামের আহ্বায়ক কাজী সিকান্দার, সদস্য সচিব মাহমুদুল হক জালীস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আহ্বায়ক কাজী সিকান্দার ও সদস্য সচিব মাহমুদুল হক জালীস

সহিত্য ও সংস্কৃতি চর্চা ও লেখক তৈরির মাধ্যমে সুুন্দর দেশ ও সুসমাজ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে গঠন হয়েছে কামরাঙ্গীরচর সাহিত্য ফোরাম। কামরাঙ্গীরচর সাহিত্য ফোরামের আহ্বাকয় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক কবি কাজী সিকান্দার ও সদস্য সচিব নির্বাচিত হয়েছে কবি মাহমুদুল হক জালিস।

১১ মে ২০২৫ মাদবরবাজারস্থ মক্কা মদীনা হোটেলে সন্ধ্যায় লেখকদের এক প্রিতিভোজ ও আলোচনা সভা হয়। এতে সাহিত্য ও সংস্কৃতি চর্চা গতিশীল করতে ও নতুন লেখক তৈরি এবং নবীন লেখিয়েদের পথ দেখানো নিয়ে বিভিন্ন আলোচনা হয়। এতে কামরাঙ্গীরচর কেন্দ্রিক একটি সংগঠন করার তাগাদা অনুভব করেন লেখকগণ। যার মাধ্যমে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কয়েকটি নাম প্রস্তাব করা হয়। পরে সবার সম্মতিতে কামরাঙ্গীরচর সাহিত্য ফোরাম- নামে সাহিত্য ও সংস্কৃতি সংগঠন গঠন করা হয়। 

উপস্থিত সভায় কয়েকটি কার্যক্রম হাতে নেয়া হয়। মাসিক একটি ইংরেজী মাসের শেষ বৃহস্পতিবার— প্রশিক্ষণমূলক সাহিত্য মজিলস এবং দিনব্যাপী সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালা করার সিদ্ধান্ত হয়। পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হবে সিদ্ধান্ত গৃহিত হয়।

৭ সদস্য বিশিষ্ট কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন মুফতী আফজল হোসেন ও কবি বি এম রুহুল অমিন। অর্থ সচিব মুফতী মাসরুর তাসফীন, সদস্য মাওলানা যুবায়ের আহমদ, ফাহিম, মাওলানা আহমদ মুস্তাকিম, আল-আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ