শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


হাফেজ্জী হুজুরের রাজনৈতিক জীবন; হালজামানায় প্রাসঙ্গিকতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ্জী হুজুরের রাজনীতি, চিন্তা, দর্শন, অবদান নিয়ে বই লিখলেন তরুণ আলেম মাহমুদুল হাসান সাগর। বইয়ের নাম 'হাফেজ্জী হুজুরের রাজনীতি'। 

গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অমর একুশে বইমেলা ২০২৫-এ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। ইলহাম প্রকাশনীর স্টলের সামনে শুভানুধ্যায়ীদের আনন্দঘন আড্ডায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। মোড়ক উন্মোচনে লেখক মাওলানা হাবিবুল্লাহ সিরাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

লেখকের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামী রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অধ্যায়নকালীন তিনি এই বইয়ের পান্ডুলিপি তৈরি করেছেন। বই সম্পর্কে তিনি বলেন, এ প্রজন্মের কাছে হাফেজ্জীর উপস্থিতি বড়দের গল্পকথায়। বইয়ের জগতে হাফেজ্জী হুজুরের উপস্থিতির অপ্রতুলতা আমাদের সামগ্রিক ব্যর্থতা। শোনা কথায় তাঁর উপস্থিতি বেশি। তাই হাফেজ্জী হুজুরের সামগ্রিক জীবনচর্চা হয় না। খণ্ডিত অংশ ব্যাপক আলোচিত হলেও হারিয়ে যাচ্ছে হালজামানায় প্রাসঙ্গিক তাঁর অনেক রাহনুমা। এই গ্রন্থ হাফেজ্জী চর্চার নতুন দ্বার উন্মোচন করবে।