বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

বাজারে বিসমিল্লাহ বিষয়ে নতুন বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
লেখক ও বইয়ের ছবি

মোহাম্মাদ হুজাইফা

‘বিসমিল্লাহ’ এক নিরন্তর স্রোত। প্রবাহিত নদী। নদীর স্রোতধারা। অজস্র নদীর মোহনা। রহমত-বরকতের ফল্গুধারা। আমাদের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসার উপলব্ধি 'বিসমিল্লাহির রাহমানির রাহীম'। ব্যথা-বেদনা, দুঃখ-যাতনার মোহনীয় নাম আল্লাহ। আল্লাহ নামের ইসমে আজম। সবসময় আমাদের ঠোটেমুখে লেগে থাকে 'বিসমিল্লাহ'। হৃদয় জুড়ে তসবি জপে 'বিসমিল্লাহ'। 'বিসমিল্লাহ' আমাদের প্রাণ। 'বিসমিল্লাহ' আমাদের প্রেরণা। 'বিসমিল্লাহ' আমাদের ভালোবাসা।

ছোট্ট পরিসরে 'বিসমিল্লাহর বরকত: গুরুত্ব ও ফজিলত' গ্রন্থটি রচনা করেছেন মুফতি হুমায়ুন আইয়ুব। তিনি আমাদের মধ্যে সাংবাদিকতায় বেশ পরিচিত মুখ। 

গ্রন্থটি আকারে বা আয়তনে ছোট হলেও পাঠককে 'বিসমিল্লাহ'র ভালোবাসায় আবদ্ধ করবে। গ্রন্থটি পড়লে 'বিসমিল্লাহ'র প্রতি গভীর বোধ-বিশ্বাস ও ভালোবাসার জন্ম হবে। বইয়ের ভেতর থেকে কিছু দেখে আসি– "হজরত ওমর রা.। তেইশ লাখ বর্গমাইল এলাকার বাদশাহ।… তাঁর কাছে রোমের বাদশাহর করুণ আবেদন। রোম থেকে পত্র লিখেছেন হজরত ওমরের কাছে।… আমার মাথায় প্রচণ্ড ব্যথা। কোনো ওষুধপত্র আর চিকিৎসাই কাজে আসছে না।…
চিঠি হাতে হজরত ওমর রা.। রোমের বাদশাহকে টুপি উপহার পাঠালেন। বলে পাঠালেন- টুপি মাথায় রাখেন। আল্লাহর দয়ায় ব্যথা কমে যাবে।
… রোমের বাদশাহর হাতে হজরত ওমরের উপহারের টুপি। টুপি পেয়ে মাথায় দিলেন। ব্যথাও চলে গেল।
রোমের বাদশাহকে অবাক করলো বিষয়টি। তিনি টুপি নাড়াচাড়া শুরু করলেন। রহস্য খুঁজলেন। ভেতরে পেলেন- 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' আঁকা।"

বিসমিল্লাহর শক্তি ও বরকত নিয়ে এমন আরও কিছু চমৎকার গল্প এই বইতে স্থান পেয়েছে। গল্পগুলো শিশুদেরও আনন্দ দেবে। আমাদের মধ্যেও বিসমিল্লাহর  গভীর বোধ জাগ্রত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
 
এক নজরে বই
বিসমিল্লাহর বরকত: গুরুত্ব ও ফজিলত
লেখক: মাওলানা আহমদ হাসান সিদ্দিকী কাসেমী
অনুবাদক: মুফতি হুমায়ুন আইয়ুব। শিক্ষক: শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা
প্রকাশক: শায়খুল কুরআন ফাউন্ডেশন
মূল্য: ১০০ টাকা
যোগাযোগ: ০১৭৩৩৭১৫৬৭৮, ০১৬৫৪৫৫৬৩৬


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ