শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


হুমায়ূন আহমেদের অসমাপ্ত গল্প 'নবীজী'


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, শিল্প-সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার জনপ্রিয়তা শীর্ষে। বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম তিনি। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী জনপ্রিয় লেখক হিসেবে গণ্য করা হয় তাকে। তিনি একাধারে ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার ও গীতিকার। আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ।

বাংলা সাহিত্যে সংলাপপ্রধান নতুন শৈলীর জনক হুমায়ূন আহমেদ। তিনি তিনশ’র বেশি বই লিখেছেন। লেখা শুরু করেছিলেন রাসূল সা. জীবনী। কিন্তু ক্লোন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউয়র্কে মারা যান জনপ্রিয় এই কথাসাহিত্যিক। নন্দিত এই কথাসাহিত্যিকের ৭৫তম জন্মদিন আজ। আজকের এইদিনে রাসুল সা. এর জীবন নিয়ে হুমায়ূন আহমেদের অসমাপ্ত গল্প 'নবীজী' আওয়ার ইসলামের পাঠকের জন্য দেয়া হলো।


তখন মধ্যাহ্ন। আকাশে গনগনে সূর্য। পায়ের নিচের বালি তেতে আছে। ঘাসের তৈরি ভারী স্যান্ডেল ভেদ করে উত্তাপ পায়ে লাগছে। তাঁবুর ভেতর থেকে বের হওয়ার জন্যে সময়টা ভালো না। আউজ তাঁবু থেকে বের হয়েছে। তাকে অস্থির লাগছে। তার ডান হাতে চারà