আন্তর্জাতিক হিফ্ল কুরআন প্রতিযোগিতা ইরান-২০২৪ আগামী সেপ্টেম্বর মাস থেকে ফেব্রুয়ারি-২০২৪ ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে ৪০তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশি হাফেজদের দরখাস্ত আহ্বান করেছে ইসলামিক ফাউন্ডেশন। নারীরাও আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বুধবার দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো: আনিছুর রহমান সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাজবিদসহ পূর্ণ কুরআন হিফজ ক্যাটাগরিতে ১৮ থেকে অনুর্ধ ৪০ বছরের নারী-পুরুষ এতে আবেদন করতে পারবেন।
আগামী ৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় জাতীয় মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
