মাথাব্যথা এমন এক সমস্যা যা প্রায় সকলের সঙ্গেই ঘটে থাকে। তীব্র অস্বস্তি তো আছেই, সেই সাথে এই সমস্যার কারণে দৈনন্দিন কাজ ব্যাহত হতে পারে। মাইগ্রেনের মতো একতরফা মাথাব্যথা থেকে স্ট্রেসের কারণও হতে পারে।
এর চিকিৎসার জন্য মাথাব্যথার পেছনে অন্তর্নিহিত কারণ খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। উচ্চ রক্তচাপ বা অস্বাস্থ্যকর জীবনযাপনও হতে পারে এই সমস্যার কারণ। মানসিক চাপ, সঠিক খাবার না খাওয়া, নিয়ম তান্ত্রিক না ঘুমানো, ডিহাইড্রেশন (পানিশূন্যতা) ইত্যাদিও হতে পারে মাথাব্যথার কারণ।
মাথাব্যথা থেকে বাঁচতে জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরী, যদি কেউ এ সমস্যায় ভুগেন তবে সুস্থ হওয়ার জন্য ঘরোয়া কিছু উপায় মেনে চলতে পারেন। চলুন জেনে নেওয়া যাক-
১. আপনার মাথাব্যথা সম্ভবত ঘুমের অভাবে হতে পারে। রাতে ভালো ঘুম সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের অভাব মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে আপনাকে ক্লান্ত এবং অস্থির করে তুলতে পারে। যে কারণে কাজ করার শক্তি এবং মনোযোগ কমে যায়। মাথাব্যথা উপশমের জন্য পর্যাপ্ত ঘুমের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
২. ক্যাফেইন ( কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের(CNS) ) কিছু ধরণের মাথাব্যথা উপশম করà