সুষম খাদ্য যেমন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানিও তেমনি জরুরি। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। এতে শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের হয়ে যাবে। শরীরে পানির অভাব দেখা দিলে নানা সমস্যায় ভুগতে পারেন।
যেসব লক্ষণে বুঝবেন শরীরে পানির ঘাটতি
মৃদু ডিহাইড্রেশনের ফলে মাথা ধরা ও ক্লান্তিভাব দেখা দিতে পারে। ঘাম, মলমূত্র ত্যাগের মাধ্যমে শরীর থেকে কিছুটা পানি বেরিয়ে যায়। আর আপনি যদি পর্যাপ্ত পানি না খান, পানির ঘাটতি পূরণ না হয়, তবে শরীরে ক্লান্তিভাব দেখা দিতে পারে। এতে করে আপনার মনোসংযোগের অভাব ও মেজাজ খিটখিটে হতে পারে। এ সব লক্ষণে বুঝবেন, শরীরে পানির অভাব রয়েছে।
মুখে দুর্গন্ধ
পানির অভাবে মুখে দুর্গন্ধ হতে পারে। লালা তৈরি করতে ও মুখের ভেতরের ব্যাকটেরিয়া দূর করতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার শরীরে যদি পানির ঘাটতি থাকে, তাহলে লালা তৈরি কম হবে। বেড়ে যাবে মুখের ভেতরের ব্যাকটেরিয়া। এতে মুখে দুর্গন্ধ হবে। সুতরাং আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতেই হবে।
কোষ্ঠকাঠিন্য
পানির অভা