খাদ্যাভ্যাসের কারণে কারও কারও দাঁত আরও একটু বেশি হলদে হয়ে যায়। সেই দাঁত পরিষ্কার করতে অনেকে প্রচুর খরচও করেন।
তবে দাঁতের হলদে ছাপ তোলা কঠিন কোনও কাজ নয়। বরং খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে তুলে ফেলা যায় দাঁতের হলুদ ছোপ।
আয়ুর্বেদে এমন এক পদ্ধতি রয়েছে, যা দাঁতের হলদে ছোপ তোলা এবং মাড়ির যত্ন- দুটি কাজই অনায়াসে করে ফেলতে পারে। তেল দিয়ে কুলকুচি করার এই পদ্ধতি অন্যান্য দেশে ‘অয়েল পুলিং’ নামে পরিচিত।
‘অয়েল পুলিং’ বা তেলের কুলকুচি কি
এই পদ্ধতিতে পানি বা মাউথ ওয়াশের বদলে কুলকুচি করতে হয় তেল দিয়ে। পশ্চিমের দেশগুলিতে এই পদ্ধতিকে বলে অয়েল পুলিং। আয়ুর্বেদ অনুসারে, সকালে খালি পেটে বাসি মুখে এটি করতে হয়। তাহলে সুফল সবচেয়ে ভাল পাওয়া যায়।
এই পদ্ধতিতে মুখ ভর্তি তেল নিয়ে কুলকুচি করতে হয় তবে তেল যেনো গিলে ফেলা না হয় বা পেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
চলুন জেনে নেই কোন কোন তেল দিয়ে অয়েল পুলিং করা যায়?
নারকেল তেল
চুল, ত্বক থেকে দাঁত— এক তেলেই ঝকঝকে হয়ে উঠতে পারে। মুখের দুর্গন্ধ দূর করা থেকে দাঁতের স্বাস্থ্য ভাল রাখা, সবই করতে পারে নারকেল তেল। নারকেল তেলের মধ্যে রয়েছে লরিক অ্যাসিড, যা আসলে মধ্যমানের এক ধরনের ফ্যাটি অ্যাসিড। এই অ্যাসিড মুখের মধ্যে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে দেয় না।
তিলের