আমলকির একটি বিস্ময়কর ফল যার রয়েছে অসংখ্য গুণ। ত্বক ডিটক্স করার জন্য আমলকির জুড়ি নেই। রক্ত পরিশ্রুতও করে আমলকি। এ ছাড়া বিভিন্ন ভিটামিনের সমাহার ত্বক এবং চুলে পুষ্টিও জোগায়।
খালি পেটে আমলকির রস খাওয়ার অভ্যাস অনেকেরই প্রিয় এবং এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। কারণ আমলকি ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং এতে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনেকের ধারণা সকালে উঠেই খালি পেটে আমলকির রস পান রোগ প্রতিরোধ শক্তি ও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। সর্দি-কাশি ছাড়া ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশানের হাত থেকেও রক্ষা করে।
তবে সব সময়ই কি খালি পেটে আমলকির রস পান করা নিরাপদ। নিচে দেয়া হল বিস্তারিত।
খালি পেটে আমলার রস পানের উপকারিতা
১. শরীর থেকে টক্সিক পদার্থ বের করে
খালি পেটে আমলকির রস পেট পরিষ্কার রাখে। এটি শরীরের হজম প্রক্রিয়াগুলিকে দ্রুত করে, যা টক্সিন দ্রুত বের করে। আমলকির রসে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের ক্ষতিকারক ফ্রি র্যাডিকেল মুক্ত করে।
২. ওজন নিà¦