সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মুহতামিম পদে নিয়োগ দিচ্ছে বালিয়া মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জরুরি ভিত্তিতে মুহতামিম পদে নিয়োগ দিচ্ছে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসা। 

সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে মুহতামিমের যোগ্যতার শর্তে উল্লেখ করা হয়েছে,
ক) মুহতামিম সাহেবকে হক্কানী, মুত্তাকী, আমানতদার ও যোগ্য বড় আলেম হতে হবে।
খ) হানাফী মাযহাবের অনুসারী হতে হবে।
গ) জামিয়ার আদর্শের সহিত ঐক্যমত পোষণকারী, প্রশাসনিক দক্ষতার অধিকারী, হিসাব-নিকাশে পারদর্শী হতে হবে।
ঘ) ন্যূনতম ১ম বিভাগে দাওরায়ে হাদীস (মাস্টার্স) পাশ হতে হবে।
ঙ) মুহতামিম বা নায়েবে মুহতামিম পদে দায়িত্ব পালনের কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চ) বয়স ন্যূনতম ৫০ বছর।  

সম্মানী বা বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। 

এছাড়া আগ্রহী প্রার্থীগণের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মসনদের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্রসহ নিজ হাতে লেখা দরখাস্ত মোবাইল নম্বরসহ আগামী ২৮/০৩/২০২৬ ঈ. তারিখের মধ্যে অফিস চলাকালীন জামিয়ার অফিসে সভাপতি/ভারপ্রাপ্ত মুহতামিম বরাবর পৌঁছানোর জন্য আহ্বান করা হয়েছে।

সার্বিক যোগাযোগ: ০১৭১০-৬৫৮৪৮৭ (মাও. এমদাদুল হক, সভাপতি, মজলিসে শুরা।)

  এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ