
|
মুহতামিম পদে নিয়োগ দিচ্ছে বালিয়া মাদরাসা
প্রকাশ:
১১ মার্চ, ২০২৬, ০১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
জরুরি ভিত্তিতে মুহতামিম পদে নিয়োগ দিচ্ছে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসা। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে মুহতামিমের যোগ্যতার শর্তে উল্লেখ করা হয়েছে, সম্মানী বা বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া আগ্রহী প্রার্থীগণের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মসনদের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্রসহ নিজ হাতে লেখা দরখাস্ত মোবাইল নম্বরসহ আগামী ২৮/০৩/২০২৬ ঈ. তারিখের মধ্যে অফিস চলাকালীন জামিয়ার অফিসে সভাপতি/ভারপ্রাপ্ত মুহতামিম বরাবর পৌঁছানোর জন্য আহ্বান করা হয়েছে। সার্বিক যোগাযোগ: ০১৭১০-৬৫৮৪৮৭ (মাও. এমদাদুল হক, সভাপতি, মজলিসে শুরা।) এমএম/ |