সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

নাজাতের প্রহরে কিছু অনুভব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মুহাম্মাদ শামসুদ্দোহা কাসেমী ||

রমজানের গাড়ি দেখতে দেখতে যেন চব্বিশ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল। প্রতিদিন সে কিছু না কিছু বিতরণ করে চলেছে। প্রথমে বিতরণ করেছে রহমত। তারপর দিয়েছে মাগফিরাত। আর এখন দিচ্ছে নাজাতের পরোয়ানা—মুক্তির সনদ। সেই সাথে দিয়ে চলেছে লাইলাতুল কদরের অপার বরকত।

সে যেন বিশ্ববাসীকে বলে চলেছে— ‘আর মাত্র কয়েক দিন আমি তোমাদের এই গ্রহে অবস্থান করব। তারপর জান্নাতে ফিরে যাব। যারা জান্নাতে যেতে চাও, তারা খুব তাড়াতাড়ি আমার কাছ থেকে মুক্তির সনদ সংগ্রহ করে নাও। কুরআন মাজীদকে আঁকড়ে ধরো। এর দিকনির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করো। রাতের নীরবতায় অশ্রু বিসর্জন দাও, যাতে অতীতের গুনাহ ধুয়ে যায়। আর খেয়াল রাখবে—ভবিষ্যতে যেন আর কোন গুনাহ না হয়।’

‘সেজন্য সর্বদা যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো তাকওয়া—এই অনুভূতি যে মহান আল্লাহ তা'আলা তোমাকে সবসময় দেখছেন। একদিন তাঁর কাছেই ফিরে যেতে হবে। জীবনের পাই-পাই হিসাব দিতে হবে। হিসাব মিলে গেলে তিনি পুà