আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কওমি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া নানুপুর ওবাইদিয়া মাদরাসায় প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে ৪০ দিনের বিশেষ ইতেকাফ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় তিন হাজার ধর্মপ্রাণ মুসল্লি নানুপুরের পীর সাহেব হজরত মাওলানা শাহ সালাহউদ্দিন নানুপুরীর তত্ত্বাবধানে এই ইতেকাফে অংশ নিয়েছেন।
রমজান এলেই নানুপুর মাদরাসা যেন পরিণত হয় এক ভিন্ন জগতে। তিন তলা বিশাল মসজিদের প্রতিটি ফ্লোর ও কোণায় কোণায় মুসুল্লিরা কেউ কুরআনতেলাওয়াতে মগ্ন, কেউ জিকির-আজকারে নিমগ্ন, আবার কেউ তসবিহ হাতে আল্লাহর স্মরণে ব্যস্ত। সার্বক্ষণিক ইবাদত, কুরআন তেলাওয়াত ও আধ্যাত্মিক চর্চায় মুখরিত হয়ে ওঠে পুরো মাদরাসা এলাকা।