মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সব ধরনের ভিসা নিয়েই এবার ওমরাহ করা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের যেকোনো ধরনের ভিসাধারী এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ওমরাহযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা এবং সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।

কোন কোন ভিসায় ওমরাহ করা যাবে?

মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজের ভিসাসহ অন্যান্য ভিসাধারীও এখন ওমরাহ পালন করতে পারবেন।

‘নুসুক ওমরাহ’ ডিজিটাল প্ল্যাটফর্ম

মন্ত্রণালয় জানিয়েছে, ‘নুসুক ওমরাহ’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। ব্যবহারকারীরা এখানে সরাসরি ওমরাহ প্যাকেজ বেছে নিয়ে ইলেকট্রনিকভাবে অনুমতি নিতে পারবেন। এছাড়া ভ্রমণ ও সেবার সময়ও সুবিধামতো নির্ধারণ করা যাবে।

নিরাপদ ওমরাহ পালন

বিবৃতিতে বলা হয়েছে, দুই পবিত্র মসজিদের খাদেম এবং ক্রাউন প্রিন্স মুসলমানদের জন্য নিরাপদ পরিবেশ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই উদ্যোগ ওমরাহ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

সূত্র: গালফ নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ