মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ওমরাযাত্রীদের জন্য জাবালে রহমতে নতুন সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি ওমরা মৌসুমে আরাফাতের ময়দান ভ্রমণকারীদের জন্য বিশেষ ধর্মীয় দিকনির্দেশনা কর্মসূচি চালু করেছে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানায়, ওমরাযাত্রীদের সুবিধার্থে এবং ধর্মীয় বিষয়ে সঠিক পরামর্শ প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় একাধিক ভাষায় বিশেষজ্ঞদের সেবা চালু করেছে। ইতোমধ্যেই আগত দর্শনার্থীরা এ সুবিধা গ্রহণ করছেন।

এ উদ্দেশ্যে জাবালে রহমতের কাছে বেশ কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে বিভিন্ন ভাষায় তথ্যপত্র ও পুস্তিকা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কোনো দর্শনার্থী যদি সরাসরি ধর্মীয় নির্দেশনা চান, তবে নিয়োজিত বিশেষজ্ঞরা তাৎক্ষণিক পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন দেশের হাজি ও ওমরাযাত্রীরা নিজেদের ভাষায় সঠিক তথ্য ও দিকনির্দেশনা পেয়ে উপকৃত হচ্ছেন।

উল্লেখ্য, উমরা মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা মিন্না, মুজদালিফা ও আরাফাতের ময়দানসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ ভ্রমণ করেন। বিশেষত জাবালে রহমতে পৌঁছে নফল নামাজ আদায় ও দোয়া করা হয়ে থাকে। অনেকে এ সময় স্মৃতিচারণ হিসেবে ছবি তোলেন।

এদিকে স্থানীয় প্রশাসন জাবালে রহমতে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যাতায়াত নির্বিঘ্ন করতে পাহাড়ে ওঠা-নামার রাস্তাগুলো একমুখী করে দেওয়া হয়েছে, যাতে আগমন ও প্রস্থানের মাঝে কোনো ভিড় বা জটলা না হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ