OUR ISLAM ডেস্ক
মসজিদ—আল্লাহর ঘর, ইবাদতের স্থান, কল্যাণ ও আত্মশুদ্ধির কেন্দ্র। ইসলামে মসজিদের মর্যাদা ও পবিত্রতা অপরিসীম। মুসলিম জীবনে এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং তা হচ্ছে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। তবে এই পবিত্র স্থানে কিছু কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ বা নাজায়েজ।
ইসলামী শরিয়তের দৃষ্টিতে মসজিদের আদব বা শিষ্টাচার মেনে চলা যেমন ফরজ নয়, তবে তা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কিছু কাজ রয়েছে, যেগুলো করলে গুনাহ হয়, কখনো তা হারাম, কখনো তা মাকরূহ তানজি বা তাহরিমি হয়ে দাঁড়ায়। নিচে মসজিদে নিষিদ্ধ এমন কয়েকটি কাজ তুলে ধরা হলো:
মসজিদে কেনাবেচা ও প্রচারণা চালানো: রাসুলুল্লাহ ﷺ বলেন:“তোমরা মসজিদে যদি কাউকে বেচাকেনা করতে দেখ, তাহলে তাকে বলো—আল্লাহ যেন তোমার বেচাকেনায় বরকত না দেন।” (সুনান আবু দাউদ, হাদিস: ১০৭৬)
অনেকে মসজিদের ভেতরে বই বিক্রি, দাওয়াতি প্রচারণা কিংবা দান সংগ্রহের মাধ্যমে