বিশেষ প্রতিবেদন |
প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হন। পবিত্র কাবা ও আরাফার ময়দান সাক্ষী হয় বৈশ্বিক মুসলিম ঐক্যের। তবে এই হজ পালনের সুযোগ সীমিত এবং নির্দিষ্ট কোটা অনুযায়ী পরিচালিত হয়। সেই কোটা অনুসারে প্রতি বছর কিছু দেশ থেকে সবচেয়ে বেশি মুসল্লি হজে অংশগ্রহণ করেন।
কীভাবে নির্ধারিত হয় হজ কোটা?
হজযাত্রী সংখ্যা নির্ধারণে সৌদি আরব মূলত ওআইসি (ইসলামী সহযোগিতা সংস্থা) নির্ধারিত একটি নিয়ম অনুসরণ করে।
প্রতি ১০ লাখ মুসলমানের বিপরীতে ১ হাজার জন হজ করার সুযোগ পান।
তবে কখনো কোনো দেশ অতিরিক্ত হজযাত্রী পাঠানোর আবেদন করলে সৌদি কর্তৃপক্ষ বিবেচনায় নিতে পারে।