দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ-এর উদ্যোগে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্য ছিল চাঁদের তারিখ নির্ভর ইবাদতসমূহ, বিশেষত রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালনের ক্ষেত্রে সারা বিশ্বে একই দিনে উদযাপন প্রসঙ্গে চলমান বিভ্রান্তির নিরসন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সাখাওয়াত হোসাইন রাজি বলেন, “একই দিনে রোজা ও ঈদ পালনের দাবি একটি নব ফিতনা। এর পেছনে কাজ করছে কিছু লোকের অজ্ঞতা, হটকারিতা এবং গোড়ামী। তারা চাঁদ দেখার সুন্নাহি পদ্ধতি বাদ দিয়ে জাতির উপর একটি অসম্ভব বিষয় চাপিয়ে বিভ্রান্তি তৈরি করছে।”
তিনি আরও বলেন, “এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর পেছনে সাধারণত জেনারেল শিক্ষিত কিছু ব্যক্তি জড়িত। ইসলামিক বিষয় নিয়ে গবেষণার জন্য দেশে অসংখ্য আলেম, মুফতি আছেন। তারা গবেষণা করছেন এবং শারঈ দৃষ্টিকোণ থেকে স্পষ্ট করেছেন, সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈà