বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

সাড়ে ৭ হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে হজে ৫ ব্রিটিশ মুসলিম 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দুঃসাহসিক অভিযাত্রায় বের হয়েছেন পাঁচ ব্রিটিশ মুসলিম। যুক্তরাজ্য থেকে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে তারা এবারের হজব্রত পালন করছেন। ইতোমধ্যে তারা সৌদি আরবের কাছাকাছি পৌঁছে গেছেন এবং এবারের হজে তারা অংশ নিতে পারবেন বলে আশা করছেন। 

একসঙ্গে সমুদ্রপথে হজযাত্র শুরু করা যাত্রীরা ব্রিটিশ নাগরিকেরা হলেন, আব্দুল ওয়াহিদ, তাওসিফ আহমদ, জোডি ম্যাকইনটায়ার, ডব্বির উদ্দিন ও তাহের আখতার। পাঁচজনের এই দলটি চলতি বছরের ১ এপ্রিল ইংলিশ চ্যানেল থেকে যাত্রা শুরু করে। ইউরোপ ও উত্তর আফ্রিকার জলপথ পেরিয়ে তারা এখন লাল সাগরের পথে। যাত্রার প্রতিটি ধাপে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা।

দলের অন্যতম সদস্য আব্দুল ওয়াহিদ বলেন, প্রাচীন যুগের হজযাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই যাত্রার পরিকল্পনা করেছি। এতে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে আামাদের।

সমুদ্র পথের এই হজযাত্রায় তারা একটি চ্যারিটি মিশন চালু করেছেন। চ্যারিটির অধিনে তারা ফিলিস্তিন, লেবানন, পাকিস্তান, উগান্ডা ও সিরীয় শরণার্থী ও এতিম শিশুদের জন্য অর্থ সংগ্রহ করেছেন।

তারা ১৯৭৮ সালের একটি নৌকায় চড়ে ইতোমধ্যে পেরিয়ে এসেছেন, ইংলিশ চ্যানেল, মার্সেই কর্সিকা, সারডিনিয়া ও সিসিলি দ্বীপ, সুয়েজ খাল। বর্তমানে অবস্থান করছেন মিশরের ইসমাইলিয়ায়।

সমুদ্রপথের যাত্রায় তাদের কখনো পড়তে হয়েছে খালের ব্লকেজে, কখনো নৌকা ফুটো হয়ে ডুবে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তবুও তারা থেমে থাকেননি। 

ওয়াহিদ বলেন, আমরা কেউই আগে নৌকা চালাইনি। যাত্রা শুরুর আগে ছয় মাস প্রশিক্ষণ নিই, নৌকা চালানো শেখার জন্য এক সপ্তাহ সাগরে কাটিয়েছি । আলহামদুলিল্লাহ, এখন স্বপ্ন পূরণ করে আমরা প্রায় মক্কার দ্বারপ্রান্তে।

আগামী ৪ জুন থেকে হজের কার্যক্রম শুরু হচ্ছে। এর আগেই তারা মক্কা নগরীতে পৌঁছতে পারবেন বলে আশা করা করছেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ