|| আবদুল্লাহ বিন আলমগীর ||
ঈদুল আজহা মুসলিমদের জন্য এক খুশির দিন। একই সাথে জিলহজ মাস আরবী মাসসমূহের মধ্যে অন্যতম। এই দিন এবং মাসটির সাথে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিধান জড়িত। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হলো আল্লাহ তাআলার উদ্দেশ্যে পশু কোরবানি করা। বিষয়টি কেবল সামাজিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং এটি একটি মহান ইবাদত। এতে রয়েছে তাকওয়া ও ইখলাসের একটি মহান পরীক্ষা। কোনআনে কারিমে আল্লাহ তাআলা বলেন,
لَنۡ یَّنَالَ اللّٰہَ لُحُوۡمُہَا وَلَا دِمَآؤُہَا وَلٰکِنۡ یَّنَالُہُ التَّقۡوٰی مِنۡکُمۡ
অর্থাৎ, এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তাঁর কাছে তোমাদের মনের তাকওয়া। (সূরা হজ, আয়াত - ৩৭)
১০ জিলহজ সুবহে সাদিক থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, যে সকল প্রাপ্তবয়স্ক, বোধসম্পন্ন ও স্বাধীন পুরুষ-মহিলা ঋণমুক্ত এবং নেসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর কোরবানি করা ওয়াজিব।
যে পশুর কোরবানি জায়েজ :
গৃহপালিত উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা এগুলোর মধ্যে নর-মাদী উভয়টি দ্বারাই কুরবানী জায়েজ, এগুলো ব্যতীত অন্য কোন গৃহপালিত প্রানী যেমন - হাঁস, মুরগী এবং বন্যপ্রাণী ও বন্য গরু দ্বারা কোরবানি জায়েজ হবে না।
কুরবানির প