মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তুরস্কে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নেবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইকরা)-এর প্রেসিডেন্ট, মাহাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, কারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। 

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত হিফজ ও ক্বিরাত বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

প্রতিযোগিতা শেষে প্রতিবারের মতো আনকারায় প্রেসিডেন্ট প্যালেসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বিচারকমণ্ডলী এবং প্রতিযোগীদের মাঝে সম্মাননা এবং পুরস্কার প্রদান করবেন। 

উল্লেখ্য, ২০১৮ সালে আহমাদ বিন ইউসুফ আযহারী প্রথম বাংলাদেশি হিসেবে তুরস্ক আন্তর্জাতিক প্রতিযোগীতায় বিচারক হিসেবে অংশ নেন। 

প্রতিযোগিতা শেষে কারী আহমাদ ইউসুফ ৩ মে সকালে দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের রূপকার কারী মুহাম্মাদ ইউসুফ রহ.- এর বড় পুত্র।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ