পরচুলা মানে পরের চুল, নকল চুল বা কৃত্রিম চুল দ্বারা তৈরি মাথার আবরণ। সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে প্রাচীনকাল থেকেই নারী-পুরুষের মাঝে পরচুলার ব্যবহার চলে আসছে। তবে ইসলাম ধর্মে এর ব্যবহার নিয়ে অনেকেই জানতে চান—এটি কি শরিয়তসম্মত?
মানুষের চুল ব্যবহার: কঠোর নিষেধ
ইসলাম ধর্মে অন্য মানুষের চুল দিয়ে তৈরি পরচুলা ব্যবহার করা স্পষ্টভাবে নাজায়েজ। এ বিষয়ে হাদিস শরিফে রয়েছে কঠোর নিষেধ ও ধমকি।
রাসুলুল্লাহ (সা.) বলেন—
لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ “আল্লাহ তা’আলা লানত করেন সেই নারীকে, যে (অন্য নারীর মাথায়) চুল লাগায় এবং যে নারী নিজে চুল লাগায়।” (সহিহ বুখারি: ৫৯৩৩)