শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

আন্তঃবাহিনী আজান ও কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তঃবাহিনী আজান ও কেরাত প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং নৌবাহিনী দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ-ইএমইর মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে সদর দফতর লজিস্টিকস এরিয়ার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এ প্রতিযোগিতায় মেজর জেনারেল মোস্তাগাউছুর রহমান খান ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট তিনটি দল (সেনা, নৌ ও বিমান) অংশ নেয়। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সব পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ