হজ পালনকারীদের অবশ্যই সৌদি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত একটি আনুষ্ঠানিক হজ ভিসার মাধ্যমে হজ পালন করতে হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৮০টি দেশে থাকা হজ সম্পর্কিত কর্মকর্তাদের কাছে থেকে ভিসা নেয়া যাবে। এছাড়া ১২৬ দেশে অনুমোদিত নুসুক হজ প্লাটফর্ম ব্যবহার করেও ভিসা নেয়া যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য অর্থাৎ এর নাগরকি ও বাসিন্দারের জন্য অনুমোদিত একমাত্র চ্যানেল হলো নুসুক অ্যাপ এবং ওয়েবসাইট masar.nusuk.sa।
এছাড়া অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য বা সুবিধা বিভ্রান্তিকর এবং এগুলোর জন্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়।
এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, জনসাধারণকে হজের অফার সম্পর্কে যে কোনো তথ্য এবং ভুয়া বিজ্ঞাপন সম্পর্কে সতর্ক à¦