মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রমজানের আগ মুহূর্তে নবীজী যে দোয়া বেশি বেশি পড়তেন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহিউদ্দীন মাআয ||

শাবান মাস। আরবি মাস গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস। কারণ, এই মাসের পরেই আসে পবিত্র রমজান মাস। প্রতিটি মুমিন এমাসে রমজানের আত্মিক ও বাহ্যিক প্রস্তুতি গ্রহণ করে থাকে। এছাড়াও এ মাসের অনেক আমল ও ফযীলত হাদীসে বর্ণিত হয়েছে।  

নবীজী সা. এ মাসে বেশি বেশি বরকত হাসিলের দোয়া করতেন। এবং রমজান মাসে উপনীত হয়ে আমল করার সুযোগ কামনা করতেন।

বিশেষকরে যে দোয়া তিনি বেশি বেশি পড়তেন। اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ

অর্থ: হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; আমাদের রমজান নসিব করুন। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৫৯)

এ দোআ তিনি নিজেও বেশি বেশি পড়তেন। এবং সাহাবায়ে কেরামকে বেশি বেশি পড়ার প্রতি উৎসাহ দিতেন।

রাসুল সা. এর অনুসরণ করে আমরাও এই দোয়া পাঠ করতে পারি যাতে আল্লাহ তায়ালা আমাদের পবিত্র রমজান নসিব করেন এবং এই বরকতময় মাসে আমরা যেন ইবাদত করার সৌভাগ্য লাভ করতে পারি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ