সম্প্রতি দেশের এক অভিনেত্রী ‘লিভ টুগেদার’ করেছেন বলে স্বীকার করেছেন। তার এ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আদালত কর্তৃক লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। ইসলাম ও দেশীয় আইনে লিভ টুগেদার চরম নিন্দনীয় ও ঘৃণ্য অপরাধ।
লিভ টুগেদার মানে কী?
লিভ টুগেদার হচ্ছে ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হল একসঙ্গে থাকা। কিন্তু পারিভাষিক দিক থেকে লিভ টুগেদার শব্দটিকে একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। বিয়ের আগে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড স্বামী-স্ত্রীর মত একসঙ্গে থাকাকে লিভ টুগেদার বলে। শরয়ী পন্থায় বৈধ উপায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নারী পুরুষের এমন বসবাস ইসলাম ও বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নিষিদ্ধ।
দেশের সুস্থ সমাজ ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি
পশ্চিমের দেশগুলোতে নারী-পুরুষের এমন অবৈধ সম্পর্ক অনেকটা স্বাভাবিক, বলতে গেলে কিছুটা সভ্যতারও অংশ। রক্ষণশীল সমাজ ব্যবস্থা ও ধর্মীয় অনুশাসনের কারণে বাংলাদেশের মানুষ বরাবরই এসব রুচিহীন পশ্চিমা কালচার থেকে দূরে থেকেছেন। তবে বর্তমানে কিছু কিছু ক্ষেত্র বিশেষে অনেক ত