নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার মাদানী হাউজিংয়ে বার্ষিক এসলাহি মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল (সা.) খতিবুল হিন্দ, সদরুল মুদাররিস সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.)। বুধবার রাতে এ মাহফিল অনুষ্ঠিত হবে। পরে তিনি মাদানীনগর মাদরাসায় রাত্রিযাপন করবেন।
এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মারকাজু ফিকরিল ইসলামি, বসুন্ধরায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ফকিহুল হিন্দ, কুতুবুল আলম হজরত শায়খুল ইসলাম হোসাইন আহমাদ মাদানী (রহ.)-এর নাতি তিনি।