বিয়ের মাধ্যমে নারী-পুরুষের নিঃসঙ্গতা ও একাকীত্ব দূর হয়। হাদিসে বিয়েকে ঈমানের পূর্ণতা বলা হয়েছে। সৃষ্টিগতভাবেই নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। মহান আল্লাহ হজরত আদম আ. কে সৃষ্টি করার পর হজরত হাওয়া আ. কে তার জীবনসঙ্গি হিসেবে সৃষ্টি করেন। তাদের বিয়ের মাধ্যমে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেন। সেই ধারাবাহিকতা এখনো পৃথিবীতে চলমান।
পবিত্র কুরআনে হজরত মুসা আ.-এর কাহিনী বর্ণিত হয়েছে। সেখানে হজরত মুসা আ.-এর একটি দোয়াও এসেছে। যে দোয়া পড়ার পর মহান আল্লাহ তার জন্য থাকা-খাওয়া ও আশ্রয়ের ব্যবস্থা করেছেন। এসবের পাশাপাশি উত্তম জীবনসঙ্গির ব্যবস্থাও করে দিয়েছেন। শিক্ষণীয় সেই দোয়াটি হলো-
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير
উচ্চারণ: রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।
অর্থ: হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত : ২৪)
মহান আল্লাহ চোখ শীতলকারী স্ত্রী ও সন্তানের জন্য পবিত্র কুরআনে বর্ণিত দোয়াটি শিখিয়ে দিয়েছà