শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

খুতবা না শুনলে জুমার নামাজ আদায় হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: অনেক সময় আমার জুমার জন্য প্রস্তুত হয়ে মসজিদে যেতে বেশ দেরি হয়ে যায়। গত শুক্রবার প্রস্তুত হয়ে মসজিদে গিয়ে দেখি খুতবা শেষ হয়ে গেছে। নামাজের ইকামত হচ্ছে। আমরা  তো জানি যে, জুমার জন্য খুতবা শর্ত। খুতবা ছাড়া জুমার নামাজ সহিহ হয় না।

তাই এখন আমার জানার বিষয় হল, খুতবা ছাড়া আমার জুমার নামাজ কি সহিহ হয়েছে?

উত্তর: জুমার জামাত সহিহ হওয়ার জন্য খুতবা দেওয়া শর্ত। তবে কোনো মুক্তাদি খুতবা শ্রবণ করতে না পারলে তার জুমার নামাজ সহিহ হবে না -এমন নয়। সুতরাং আপনার এই জুমার নামাজ সহিহ হয়েছে।

উল্লেখ্য, জুমার দিন আগে আগে মসজিদে গমন করা উচিত। বিশেষত আজানের পর অন্য কোনো কাজে লিপ্ত না হয়ে সরাসরি নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাওয়া এবং খুতবা শ্রবণ করা কর্তব্য।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচা-কেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা বোঝ। (সূরা জুমুআ: ৯)

রাসুল সা. একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হà