মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আমল কবুলের জন্য যে দোয়া করেছিলেন ইবরাহিম আ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যেকোনো নেক আমল করার সময় আল্লাহ তায়ালার কাছে তা কবুলের জন্য দোয়া করা নবী-রাসুলদের শিক্ষা। নবী ইবরাহিম আ. ও ইসমাইল আ. মসজিদুল হারাম নির্মাণের সময় আল্লাহ তায়ালার কাছে তাদের আমল কবুল করার জন্য দোয়া করেছিলেন। তাঁদের সেই দোয়া আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে তুলে ধরেছেন। দোয়াটি হলো—

رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا ؕ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ

উচ্চারণ: ‘রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আংতাস সামিউল আলিম।’

অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে (আমল) গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা।’ (সুরা বাকারা: ১২৭)

মুমিন মুসলমানের উচিত, যেকোনো নেক আমল সম্পন্ন করার ক্ষেত্রে উক্ত দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে আমল কবুলের প্রার্থনা করা। কেননা আল্লাহ তায়ালা বান্দার দোয়া কবুল করেন। তিনি বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো।’ (সুরা গাফির: ৬০)

আল্লাহ তায়ালা আমাদেরকে আমল কবুলের জন্য পবিত্র কুরআনে বর্ণিত দোয়াটি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ