|| মুহাম্মদ নুর আলম ||
মহান আল্লাহ তায়ালার অশেষ নেয়ামতগুলোর মধ্যে অন্যতম হলো ঘুম। তিনি রাতকে ঘুমের জন্য সৃষ্টি করেছেন। সারাদিনের ক্লান্তি দূর করতে ঘুমের কোন বিকল্প নেই। আবার রাতের কিছু সময় তাকে স্মরণ ও তাঁর ইবাদতের কথাও বলেছেন।
আল্লাহ তায়ালা বলেন, 'তিনিই স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন, যাতে তোমরা রাতে বিশ্রাম গ্রহণ করো ও তাঁর অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।' (সুরা ক্বাসাস : ৭৩)
কুরআনে আল্লাহ পাক আরও বলেন - ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। রাত্রিকে করেছি আবরণ’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রিয় উম্মতদের শিখিয়েছেন ঘুমাতে যাওয়া এà¦