|| নাজমুল হুদা মজনু ||
রমাদান মাসে সিয়াম সাধনার মূল লক্ষ্য হলো মু'মিনের অন্তরকে পরিশুদ্ধ করে তাকওয়া অর্জন করা। স্বচ্ছ হৃদয় ব্যতীত আল্লাহর ভালোবাসা সুদূর পরাহত। আল্লাহ তায়ালার ভয় ও রহমতের আশায় বিনম্রচিত্তে তার ইবাদত করার স্পৃহা জাগরূক করার মোক্ষম সুযোগ মাহে রমাদান। তাই তো পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মুমিনের হৃদয়ে উচ্চারিত হয়— আহলান সাহলান মাহে রামাদান!
মহান আল্লাহ বলেন, 'হে মু’মিনরা! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো।' (আল-বাকারাহ-১৮৩)
সৌভাগ্যবান বান্দা সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ তায়ালার হুকুম পালনকারী, রাতের বেলা সিজদা করে ও দাঁড়িয়ে থাকে আখিরাতের ভয় ও নিজের রবের রহমতের আশায়।’ (সূরা আজ-জুমার-৯)
রমাদানে রাত জেগে সালাত আদায়ের ব্যাপারে রাসূলুল্লাহ সা.-এর হাদিসেও তাগিদ দেয়া হয়েছে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত— তিনি বলেন যে, আল্লাহর রাসূল সা. ইরশাদ করেন, যে ব্যক্তি রমাদানের রাতে ঈমানসহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তা