মানুষের অন্তর সদা পরিবর্তনশীল। কখনও ভালো কাজের কথা চিন্তা করে, কখনও খারাপ কাজের কল্পনা করে।
অন্তর যেন কখনও খারাপের প্রতি পরিবর্তিত না হয়, বরং সবসময় আল্লাহর আনুগত্যের ওপর স্থির থাকে, খারাপ থেকে ভালোর দিকে পরিবর্তিত হয়- সেজন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে হবে।
মানুষের অন্তর যখন ঠিক হয়ে যায় তখন তার পুরো দেহ ঠিক হয়ে যায়। কারণ অন্তর হচ্ছে অঙ্গ-প্রত্যঙ্গের রাণী, সে যেভাবে চাবে সেভাবেই হবে। আর যদি এর ব্যতিক্রম হয় তার অন্তর নষ্ট হয়ে যায় তাহলে এই অসুস্থতা ধীরে ধীরে তার শরীরের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে যায়।
গোটা দেহ তার অকেজো হয়ে যায়। তখন সে ভালো জিনিস উপলব্ধি করার বোধ শক্তি হারিয়ে ফেলে। কোরআন ও হাদীসের বাণী শোনালে তার মাঝে কোন পরিবর্তন ঘটেনা। দিকভ্রান্ত হয়ে বিভিন্ন দিকে ছুটে বেড়ায়। তখনই কিছু মানুষ প্রশান্তি খুঁজে বেড়ায় নেশার মাঝে।
এর মাধ্যমে ভুলে থাকতে চায় সব ব্যাথা-বেদনার রথী-মহারথী। আর এভাবে সà